মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় পুলিশ দম্পতির শিশু নিহত

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় পুলিশ দম্পতির শিশু নিহত

মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

খাগড়াছড়ির মানিকছড়িতে ট্রাকের ধাক্কায় আল ওয়াসি মুহাম্মদ রাফি (৮) নামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা সদরের অবকাশ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতের মা রুজি আক্তার মানিকছড়ি সার্কেল অফিসে কনস্টেবল পদে এবং পিতা সানোয়ার হোসেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এএসআই পদে কর্মরত। শিশুটি মানিকছড়ির গিরিকলি কিন্ডারগার্টেন অ্যান্ড পাবলিক স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

মানিকছড়ি থানার ওসি মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দুপুরে মানিকছড়ি সদরের পুরাতন উপজেলা সড়কের দিকে যাচ্ছিল একটি ট্রাক (চট্ট মেট্টো-ন - ১২-০৫৫৮)। এমন সময় বিপরীত দিক থেকে বাইসাইকেল চালিয়ে আসা শিশু রাফীর সাথে সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত হয় রাফী।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সূত্র: BD24Live

Post a Comment

plizz share your thoughts and experience

Previous Post Next Post