ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ দুঃস্থ পরিবার পেল ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ দুঃস্থ পরিবার পেল ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ সামগ্রী বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০০ দুঃস্থ পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে।

মজিদ-নাহার ফাউন্ডেশনের সহ-সভাপতি এইচ. এম. জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন এবং সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়াস্থ দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদাৎ হোসেন।

বক্তারা বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি মানবিক দৃষ্টিকোণ থেকে অসহায়দের পাশে দাঁড়ান, তাহলে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। মজিদ-নাহার ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, আটা ১ কেজি, তেল ১ লিটার, পোলাওয়ের চাল, মসুর ডাল, লবণ, চিনি, সেমাইসহ মোট ১০ ধরনের খাদ্য সামগ্রী।

উল্লেখ্য, আমেরিকা প্রবাসী মনির হোসেন হিটুর আর্থিক সহযোগিতায় প্রতিষ্ঠিত মজিদ-নাহার ফাউন্ডেশন গত ১৫ বছর ধরে নিয়মিতভাবে অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সূত্র: BD24Live

Post a Comment

plizz share your thoughts and experience

Previous Post Next Post