আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা আদায়, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

আলুর বস্তাপ্রতি ২০ টাকা চাঁদা আদায়, স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

আলুর বস্তাপ্রতি চাঁদা আদায়ের অভিযোগ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আলু ব্যবসায়ী ও চাষিদের কাছ থেকে আলুর প্রতিটি বস্তার বিপরীতে ২০ টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আইয়ুব আলী এবং সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মোমিন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বেচ্ছাসেবক দলের জেলা শাখা। বুধবার (১২ মার্চ) রাতে সংগঠনের জেলা দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমনের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ নোটিশ প্রদান করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, চাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ ধরনের কর্মকাণ্ড সংগঠনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সংশ্লিষ্ট দুই নেতাকে দ্রুত লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষক ও আলু ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে আলু বিক্রির সময় প্রতিটি বস্তা থেকে নির্দিষ্ট অঙ্কের টাকা আদায় করা হচ্ছিল। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং বিষয়টি নিয়ে এলাকায় অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানান, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিস্তারিত পড়ুন

বগুড়া প্রতিনিধি |

Post a Comment

plizz share your thoughts and experience

Previous Post Next Post