কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।
হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৩ জন যাত্রী ছিল। হাসানপুর এলাকায় চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। তাদের স্বজনরা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।
তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।
কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ।
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৩ জন যাত্রী ছিল। হাসানপুর এলাকায় চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। তাদের স্বজনরা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ। https://www.bd24live.com/bangla/791516 2026-04-14T02:39:24.000Z 2026-04-14T02:39:24.000Z {} {"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-04%2Faccident_original_1776134345.jpg","type":"image","length":null}কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। হাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৩ জন যাত্রী ছিল। হাসানপুর এলাকায় চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। তাদের স্বজনরা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ।{"title":"মধ্যরাতে ট্রাক উল্টে চাপা পড়ে নিহত ৭, আহত ৬","link":"https://www.bd24live.com/bangla/791516","description":"কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে পড়ে ৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ৬ জন আহত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার হাসানপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।\r\nহাইওয়ে পুলিশ জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিল। এ সময় ট্রাকের ওপর ১৩ জন যাত্রী ছিল। হাসানপুর এলাকায় চালবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায়। এতে চালের নিচে পড়ে ঘটনাস্থলেই ৭ জনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরও ৬ জনকে উদ্ধার করা হয়েছে।\r\nখবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ চালায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ।\r\nদাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার জানান, ভোররাতে এই দুর্ঘটনা ঘটে। এতে ৭ জন নিহত হয়েছেন। আমরা নিহতদের লাশ উদ্ধার করেছি। তাদের স্বজনরা আসলে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার পর কিছুসময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।\r\nতিনি বলেন, একদল শ্রমিক চালবাহী ট্রাকের ছাদে চড়ে চট্টগ্রাম যাচ্ছিল। হাসানপুর এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সম্ভবত চালক ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিলেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।\r\nতিনি আরও বলেন, নিহতদের পরিচয় সনাক্ত করা হচ্ছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।\r\nকুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান জানিয়েছেন, নিহত ৭ জনই পুরুষ।","guid":"https://www.bd24live.com/bangla/791516","pubdate":"Tue, 14 Apr 2026 08:39:24 +0600","media:content":{"props":{"medium":"image","width":800,"height":450,"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-04%2Faccident_original_1776134345.jpg"},"value":null}}