কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, উঁচুকরণ, ব্লক স্থাপন ও টেকসই উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।
শুক্রবার বিকেলে 'ত্রাণ নয়, ভিক্ষা নয়- বেড়িবাঁধ সংস্কার চাই' এই স্লোগানসহ বিভিন্ন স্লোগান সামনে রেখে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ গোমতী নদীর উত্তর পাড় রক্ষায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিনের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ী উন্নয়নের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, থানার এসআই রাকিবুল ইসলাম রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ইঞ্জি. আব্দুল হাকিম সবুজ, কনটেন্ট ক্রিয়েটর নাঈম কুরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ অত্যন্ত নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছর এলাকাবাসী বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও বিভিন্ন খামার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। অনেক পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।
এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা একদিকে বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, অন্যদিকে বুড়িচং উপজেলার বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এছাড়া নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপন জরুরি, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে।
বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ দুর্ভোগে থাকলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন।
এসময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা।
মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, উঁচুকরণ, ব্লক স্থাপন ও টেকসই উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।শুক্রবার বিকেলে 'ত্রাণ নয়, ভিক্ষা নয়- বেড়িবাঁধ সংস্কার চাই' এই স্লোগানসহ বিভিন্ন স্লোগান সামনে রেখে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ গোমতী নদীর উত্তর পাড় রক্ষায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিনের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ী উন্নয়নের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, থানার এসআই রাকিবুল ইসলাম রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ইঞ্জি. আব্দুল হাকিম সবুজ, কনটেন্ট ক্রিয়েটর নাঈম কুরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ অত্যন্ত নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছর এলাকাবাসী বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও বিভিন্ন খামার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। অনেক পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা একদিকে বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, অন্যদিকে বুড়িচং উপজেলার বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এছাড়া নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপন জরুরি, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে।বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ দুর্ভোগে থাকলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন।এসময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা।মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। https://www.bd24live.com/bangla/794484 2026-05-15T14:05:30.000Z 2026-05-15T14:05:30.000Z {} {"url":"https://www.bd24live.com/bangla/public/images%2Fimage_295293_1778852769_original_1778853602.jpg","type":"image","length":null}কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, উঁচুকরণ, ব্লক স্থাপন ও টেকসই উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।শুক্রবার বিকেলে 'ত্রাণ নয়, ভিক্ষা নয়- বেড়িবাঁধ সংস্কার চাই' এই স্লোগানসহ বিভিন্ন স্লোগান সামনে রেখে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ গোমতী নদীর উত্তর পাড় রক্ষায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিনের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ী উন্নয়নের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, থানার এসআই রাকিবুল ইসলাম রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ইঞ্জি. আব্দুল হাকিম সবুজ, কনটেন্ট ক্রিয়েটর নাঈম কুরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ অত্যন্ত নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছর এলাকাবাসী বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও বিভিন্ন খামার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। অনেক পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা একদিকে বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, অন্যদিকে বুড়িচং উপজেলার বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এছাড়া নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপন জরুরি, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে।বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ দুর্ভোগে থাকলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন।এসময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা।মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।{"title":"কুমিল্লায় বেড়িবাঁধ সংস্কারের দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ ও মানববন্ধন","link":"https://www.bd24live.com/bangla/794484","description":"কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষ গোমতী নদীর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার, উঁচুকরণ, ব্লক স্থাপন ও টেকসই উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।শুক্রবার বিকেলে 'ত্রাণ নয়, ভিক্ষা নয়- বেড়িবাঁধ সংস্কার চাই' এই স্লোগানসহ বিভিন্ন স্লোগান সামনে রেখে বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের কয়েক হাজার মানুষ গোমতী নদীর উত্তর পাড় রক্ষায় মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা দীর্ঘদিনের অবহেলিত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ দ্রুত সংস্কার এবং স্থায়ী উন্নয়নের দাবি জানান।মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান, বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, থানার এসআই রাকিবুল ইসলাম রাকিব, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু, শিক্ষানুরাগী ও আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী, বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান নাসিম, কনটেন্ট ক্রিয়েটর টিপু চৌধুরী, কনটেন্ট ক্রিয়েটর ইঞ্জি. আব্দুল হাকিম সবুজ, কনটেন্ট ক্রিয়েটর নাঈম কুরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বুড়বুড়িয়া, মিথিলাপুর, বাহেরচর ও শ্রীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া গোমতী নদীর উত্তর পাড়ের বেড়িবাঁধ অত্যন্ত নিচু ও দুর্বল হওয়ায় প্রতিবছর এলাকাবাসী বন্যা আতঙ্কে দিন কাটাচ্ছেন। বিশেষ করে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় বুড়বুড়িয়া এলাকার বেড়িবাঁধ ভেঙে বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে হাজার হাজার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও বিভিন্ন খামার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। অনেক পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয়।এলাকাবাসীর দাবি, গোমতীর উত্তর পাড়ের প্রায় ৪ কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত উঁচু ও পাকা করা হলে তা একদিকে বন্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে, অন্যদিকে বুড়িচং উপজেলার বিকল্প সড়ক হিসেবেও ব্যবহৃত হতে পারবে। এছাড়া নদীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ বাঁকে ব্লক স্থাপন জরুরি, অন্যথায় ভবিষ্যতে আরও ভয়াবহ ভাঙনের আশঙ্কা রয়েছে।বক্তারা আরও বলেন, বছরের পর বছর ধরে স্থানীয় জনগণ দুর্ভোগে থাকলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে তাদের ন্যায্য দাবি তুলে ধরছেন।এসময় বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণাও দেন তারা।মানববন্ধনে স্থানীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এলাকাবাসীর দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।","guid":"https://www.bd24live.com/bangla/794484","pubdate":"Fri, 15 May 2026 20:05:30 +0600","media:content":{"props":{"medium":"image","width":800,"height":450,"url":"https://www.bd24live.com/bangla/public/images%2Fimage_295293_1778852769_original_1778853602.jpg"},"value":null}}