‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’- বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত একটি সংলাপ। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে ভাইরাল হওয়া এই ডায়ালগ এখন নেটিজেনদের মুখে মুখে। অনেকেই ধারণা করেছিলেন, সংলাপটি কোনো বাস্তব কবিরাজের মুখ থেকে এসেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া সেই ‘কবিরাজ’ আসলে একজন পেশাদার অভিনেতা।
কবিরাজের ছদ্মবেশে অভিনয় করা ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।
জানা যায়, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করছেন। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেই জীবিকা নির্বাহ করছেন তিনি।
সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং বিশেষ ভঙ্গিমায় বলা— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।
শুধু সাধারণ মানুষই নন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন এই ডায়ালগ ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করছেন।
ঈমান আলী গণমাধ্যমকে জানান, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। তিনি বলেন, “আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভাইরাল হওয়া ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে থাকবো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।”
এদিকে ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তায় তার স্থানীয় এলাকাতেও আনন্দ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও একটি ভাইরাল সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।
‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’- বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত একটি সংলাপ। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে ভাইরাল হওয়া এই ডায়ালগ এখন নেটিজেনদের মুখে মুখে। অনেকেই ধারণা করেছিলেন, সংলাপটি কোনো বাস্তব কবিরাজের মুখ থেকে এসেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া সেই ‘কবিরাজ’ আসলে একজন পেশাদার অভিনেতা। কবিরাজের ছদ্মবেশে অভিনয় করা ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। জানা যায়, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করছেন। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং বিশেষ ভঙ্গিমায় বলা— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু সাধারণ মানুষই নন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন এই ডায়ালগ ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করছেন। ঈমান আলী গণমাধ্যমকে জানান, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। তিনি বলেন, “আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভাইরাল হওয়া ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।” তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে থাকবো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।” এদিকে ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তায় তার স্থানীয় এলাকাতেও আনন্দ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও একটি ভাইরাল সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে। https://www.bd24live.com/bangla/794804 2026-05-19T02:53:23.000Z 2026-05-19T02:53:23.000Z {} {"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-05%2FRag_korla_original_1779159189.jpg","type":"image","length":null}‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’- বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত একটি সংলাপ। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে ভাইরাল হওয়া এই ডায়ালগ এখন নেটিজেনদের মুখে মুখে। অনেকেই ধারণা করেছিলেন, সংলাপটি কোনো বাস্তব কবিরাজের মুখ থেকে এসেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া সেই ‘কবিরাজ’ আসলে একজন পেশাদার অভিনেতা। কবিরাজের ছদ্মবেশে অভিনয় করা ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। জানা যায়, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করছেন। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেই জীবিকা নির্বাহ করছেন তিনি। সম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং বিশেষ ভঙ্গিমায় বলা— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়। শুধু সাধারণ মানুষই নন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন এই ডায়ালগ ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করছেন। ঈমান আলী গণমাধ্যমকে জানান, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। তিনি বলেন, “আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভাইরাল হওয়া ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।” তিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে থাকবো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।” এদিকে ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তায় তার স্থানীয় এলাকাতেও আনন্দ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও একটি ভাইরাল সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।{"title":"‘রাগ করলা’- সেই ভাইরাল ব্যক্তি সম্পর্কে জানা গেল বিস্তারিত","link":"https://www.bd24live.com/bangla/794804","description":"‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’- বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত একটি সংলাপ। ফেসবুক, টিকটক ও ইউটিউবজুড়ে ভাইরাল হওয়া এই ডায়ালগ এখন নেটিজেনদের মুখে মুখে। অনেকেই ধারণা করেছিলেন, সংলাপটি কোনো বাস্তব কবিরাজের মুখ থেকে এসেছে। তবে অনুসন্ধানে জানা গেছে, ভাইরাল হওয়া সেই ‘কবিরাজ’ আসলে একজন পেশাদার অভিনেতা।\r\nকবিরাজের ছদ্মবেশে অভিনয় করা ব্যক্তির নাম ঈমান আলী। প্রায় ২০ থেকে ২৫ বছর আগে পরিবারের সঙ্গে লালমনিরহাট থেকে গাজীপুরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি।\r\nজানা যায়, ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল ঈমান আলীর। সময়ের সঙ্গে সেই আগ্রহই পেশায় রূপ নেয়। বর্তমানে তিনি বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও নাট্যদলের সঙ্গে কাজ করছেন। সামাজিক সচেতনতামূলক ও হাস্যরসাত্মক ভিডিওতে নিয়মিত অভিনয় করেই জীবিকা নির্বাহ করছেন তিনি।\r\nসম্প্রতি একটি ফেসবুক ও ইউটিউব কন্টেন্টে কবিরাজের চরিত্রে অভিনয় করেন ঈমান আলী। সেখানে তার বাচনভঙ্গি, চোখের ইশারা এবং বিশেষ ভঙ্গিমায় বলা— ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’— সংলাপটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে লাখ লাখ ভিউ ও শেয়ারের মাধ্যমে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায়।\r\nশুধু সাধারণ মানুষই নন, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও তারকারাও এখন এই ডায়ালগ ব্যবহার করে বিভিন্ন ভিডিও তৈরি করছেন।\r\nঈমান আলী গণমাধ্যমকে জানান, অভিনয়ের মাধ্যমে মানুষের কাছে পরিচিত হওয়ার ইচ্ছা তার দীর্ঘদিনের। তিনি বলেন, “আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি পেশাদার কোনো কবিরাজ নই। অভিনয়ের মাধ্যমে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছি। অনেকেই হয়তো সত্যি সত্যি আমাকে কবিরাজ ভাবছেন। ভাইরাল হওয়া ভিডিওটি শুধুই বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।”\r\nতিনি আরও বলেন, “আমি যতদিন বেঁচে থাকবো, মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো।”\r\nএদিকে ঈমান আলীর আকস্মিক জনপ্রিয়তায় তার স্থানীয় এলাকাতেও আনন্দ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিবেশীরা জানান, তিনি দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে জড়িত থাকলেও একটি ভাইরাল সংলাপই তাকে দেশজুড়ে পরিচিতি এনে দিয়েছে।","guid":"https://www.bd24live.com/bangla/794804","pubdate":"Tue, 19 May 2026 08:53:23 +0600","media:content":{"props":{"medium":"image","width":888,"height":499,"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-05%2FRag_korla_original_1779159189.jpg"},"value":null}}