সীমান্তে কাঁটাতার রেখে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের কথা বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া, নদীতে বাঁধ কিংবা সীমান্ত হত্যার ঘটনা সেই সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক।

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ভারতের আকাশ ও বাংলাদেশের আকাশ এক নয়, দুই দেশের মাটিও এক নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করবে না এবং সব দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।

তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্নীতি ও লুটপাট রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থনৈতিক দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কতটুকু ব্যয় হবে এবং কতটুকু অপচয় হবে, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে।

ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব থেকে ব্যাংক খাতকে মুক্ত রাখতে হবে। জনগণ আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি প্রত্যাশা করে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সাধারণ মানুষ পর্যাপ্ত সেবা না পেলেও তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও নীতির কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার জরুরি। এসব খাতে পরিবর্তন না এলে নাগরিক হয়রানি ও প্রশাসনিক দুর্বলতা অব্যাহত থাকবে।

সরকারের প্রতি জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক ভিন্নমতকে দমনের পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের কথা বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া, নদীতে বাঁধ কিংবা সীমান্ত হত্যার ঘটনা সেই সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক। শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভারতের আকাশ ও বাংলাদেশের আকাশ এক নয়, দুই দেশের মাটিও এক নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করবে না এবং সব দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্নীতি ও লুটপাট রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থনৈতিক দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কতটুকু ব্যয় হবে এবং কতটুকু অপচয় হবে, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব থেকে ব্যাংক খাতকে মুক্ত রাখতে হবে। জনগণ আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি প্রত্যাশা করে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সাধারণ মানুষ পর্যাপ্ত সেবা না পেলেও তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও নীতির কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার জরুরি। এসব খাতে পরিবর্তন না এলে নাগরিক হয়রানি ও প্রশাসনিক দুর্বলতা অব্যাহত থাকবে। সরকারের প্রতি জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক ভিন্নমতকে দমনের পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। https://www.bd24live.com/bangla/796893 2026-06-13T17:19:36.000Z 2026-06-13T17:19:36.000Z {} {"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-06%2FNahid_original_1781371144.jpg","type":"image","length":null}ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের কথা বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া, নদীতে বাঁধ কিংবা সীমান্ত হত্যার ঘটনা সেই সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক। শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ভারতের আকাশ ও বাংলাদেশের আকাশ এক নয়, দুই দেশের মাটিও এক নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করবে না এবং সব দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তিনি অভিযোগ করেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্নীতি ও লুটপাট রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থনৈতিক দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কতটুকু ব্যয় হবে এবং কতটুকু অপচয় হবে, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে। ইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব থেকে ব্যাংক খাতকে মুক্ত রাখতে হবে। জনগণ আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি প্রত্যাশা করে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সাধারণ মানুষ পর্যাপ্ত সেবা না পেলেও তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও নীতির কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলেও মন্তব্য করেন তিনি। রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার জরুরি। এসব খাতে পরিবর্তন না এলে নাগরিক হয়রানি ও প্রশাসনিক দুর্বলতা অব্যাহত থাকবে। সরকারের প্রতি জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক ভিন্নমতকে দমনের পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।{"title":"সীমান্তে কাঁটাতার রেখে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম","link":"https://www.bd24live.com/bangla/796893","description":"ভারত ও বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বের কথা বলা হলেও সীমান্তে কাঁটাতারের বেড়া, নদীতে বাঁধ কিংবা সীমান্ত হত্যার ঘটনা সেই সম্পর্কের সঙ্গে সাংঘর্ষিক।\r\nশনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।\r\nনাহিদ ইসলাম বলেন, ভারতের আকাশ ও বাংলাদেশের আকাশ এক নয়, দুই দেশের মাটিও এক নয়। ইতিহাসের ধারাবাহিকতায় এ ভূখণ্ডের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ বারবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বাংলাদেশ কোনো আধিপত্যবাদী শক্তির কাছে নতি স্বীকার করবে না এবং সব দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়।\r\nতিনি অভিযোগ করেন, প্রস্তাবিত জাতীয় বাজেটে দুর্নীতি ও লুটপাট রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। ব্যাংকিং খাতের অনিয়ম ও অর্থনৈতিক দুর্বলতার সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কতটুকু ব্যয় হবে এবং কতটুকু অপচয় হবে, তা নিয়ে মানুষের মধ্যে সংশয় রয়েছে।\r\nইসলামী ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর প্রভাব থেকে ব্যাংক খাতকে মুক্ত রাখতে হবে। জনগণ আর্থিক খাতের স্বচ্ছতা ও জবাবদিহি প্রত্যাশা করে।\r\nবিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, সাধারণ মানুষ পর্যাপ্ত সেবা না পেলেও তাদের ওপর বাড়তি ব্যয়ের চাপ সৃষ্টি করা হচ্ছে। বিদ্যুৎ খাতের বিভিন্ন চুক্তি ও নীতির কারণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসছে না বলেও মন্তব্য করেন তিনি।\r\nরাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কার জরুরি। এসব খাতে পরিবর্তন না এলে নাগরিক হয়রানি ও প্রশাসনিক দুর্বলতা অব্যাহত থাকবে।\r\nসরকারের প্রতি জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক ভিন্নমতকে দমনের পরিবর্তে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হবে। অন্যথায় জনগণের মধ্যে অসন্তোষ আরও বাড়বে।\r\nসমাবেশে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এতে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।","guid":"https://www.bd24live.com/bangla/796893","pubdate":"Sat, 13 Jun 2026 23:19:36 +0600","media:content":{"props":{"medium":"image","width":888,"height":542,"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-06%2FNahid_original_1781371144.jpg"},"value":null}}

Post a Comment

plizz share your thoughts and experience

Previous Post Next Post