যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকাতেও সেনা মোতায়েন অব্যাহত থাকবে।
নেতানিয়াহু বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।
বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তিতে লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় নেতানিয়াহুর এই মন্তব্য যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় দখলে থাকা কোনো এলাকা থেকে আপাতত সেনা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যতের কোনো চাপের মুখেই এই অবস্থান থেকে সরে আসবে না ইসরায়েল।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকাতেও সেনা মোতায়েন অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তিতে লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় নেতানিয়াহুর এই মন্তব্য যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় দখলে থাকা কোনো এলাকা থেকে আপাতত সেনা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যতের কোনো চাপের মুখেই এই অবস্থান থেকে সরে আসবে না ইসরায়েল। https://www.bd24live.com/bangla/797115 2026-06-16T12:10:58.000Z 2026-06-16T12:10:58.000Z {} {"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-06%2FCopy%20of%20matcha%20prediction%20%287%29_original_1781610045.jpg","type":"image","length":null}যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকাতেও সেনা মোতায়েন অব্যাহত থাকবে। নেতানিয়াহু বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তিতে লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় নেতানিয়াহুর এই মন্তব্য যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় দখলে থাকা কোনো এলাকা থেকে আপাতত সেনা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যতের কোনো চাপের মুখেই এই অবস্থান থেকে সরে আসবে না ইসরায়েল।{"title":"\"লেবাননের দখল করা এলাকা ছাড়বে না ইসরায়েল\"","link":"https://www.bd24live.com/bangla/797115","description":"যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির ঘোষণা এলেও লেবাননের দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।\r\nসংবাদমাধ্যম আল জাজিরা বলছে, সোমবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যতদিন প্রয়োজন হবে ততদিন লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় ইসরায়েলি বাহিনী অবস্থান করবে। একইসঙ্গে সিরিয়ার দখল করা এলাকাতেও সেনা মোতায়েন অব্যাহত থাকবে।\r\nনেতানিয়াহু বলেন, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান বজায় রাখাও জরুরি বলে মন্তব্য করেন তিনি।\r\nবর্তমানে ইসরায়েল দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।\r\nএদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হতে যাওয়া শান্তি চুক্তিতে লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। এমন অবস্থায় নেতানিয়াহুর এই মন্তব্য যুদ্ধবিরতির প্রচেষ্টার ওপর নতুন চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।\r\nসংবাদ সম্মেলনে নেতানিয়াহু আরও বলেন, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ইসরায়েলের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।\r\nঅন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা দিয়েছেন, লেবানন, সিরিয়া ও গাজায় দখলে থাকা কোনো এলাকা থেকে আপাতত সেনা প্রত্যাহার করা হবে না। তিনি বলেন, বর্তমান বা ভবিষ্যতের কোনো চাপের মুখেই এই অবস্থান থেকে সরে আসবে না ইসরায়েল।","guid":"https://www.bd24live.com/bangla/797115","pubdate":"Tue, 16 Jun 2026 18:10:58 +0600","media:content":{"props":{"medium":"image","width":800,"height":449,"url":"https://www.bd24live.com/bangla/public/uploads%2F2026-06%2FCopy%20of%20matcha%20prediction%20%287%29_original_1781610045.jpg"},"value":null}}